মাদারগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া গ্রামে গতকাল শনিবার সকালে বন্যার পানিতে ডুবে মনির হোসেন (৭) নামের এক শিশু মারা গেছে। মনির হোসেন তারতাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এদিকে জামিরুল নামের এক যুবক যমুনায় ডুবে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। জামিরুল গত বুধবার সকাল সাড়ে আটটার দিকে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় করে ৩৫-৪০ জন যাত্রী নিয়ে উপজেলা মির্জাপুর চর থেকে বালিজুড়ি বাজারে যাচ্ছিলেন। পথে কামারিয়া চর এলাকায় হঠাৎ নৌকার পেছন থেকে নদীতে পড়ে যান। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।