মাদারগঞ্জে বাবা ও ছেলের ওপর সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার পূর্বশত্রুতার জের ধরে বাবা ও ছেলের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলার শিকার ব্যক্তিরা হলেন আবু বক্কর (৫২)ও তাঁর ছেলে শাকিল আহম্মেদ (৩০)।
এলাকাবাসী ও আহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মিতালি বাজারের সার ব্যবসায়ী আবু বক্কর ও তাঁর ছেলে দোকানে বসে ছিলেন। এ সময় স্থানীয় যুবলীগ কর্মী হিসেবে পরিচিত স্বপন, বিপ্লব ও মালেকের নেতৃত্বে ২০-২৫ জন অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। বক্কর ও শাকিলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।