মাদারগঞ্জে বিএনপির দুই নেতাকে বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির দুজন নেতা বহিষ্কৃত হয়েছেন। তাঁরা হলেন: উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং উপজেলা কমিটির সদস্য ও আদারভিটা ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলী আকবর।বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থ পরিপন্থী কাজে লিপ্ত থাকায় উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই দুজনকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী গত মঙ্গলবার শহরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ওই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে একমত পোষণ করেন। সেদিনই তাঁদের বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। উপজেলা বিএনপির সভাপতি ফায়েজুল ইসলাম বলেন, ‘ওই দুজন দীর্ঘদিন ধরে দলের কোনো সভায় উপস্থিত হন না। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষার অভিযোগ রয়েছে।’