মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার গাবেরগ্রাম বাজারের ওষুধ ব্যবসায়ী ও টেকনো ফার্মাসিউটিক্যালের বিক্রয় প্রতিনিধি মো. মিজানুর রহমান (৩৮) গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেল পৌনে চারটার দিকে তাঁর দোকানের পেছনে গোসল করে বের হয়ে আসার সময় দোকানের টিনের বেড়ায় স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।