মাদারগঞ্জে বেতারের বহিরাঙ্গন অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জে শিশু ও নারী উন্নয়নে বাংলাদেশ বেতারের এক বহিরাঙ্গন অনুষ্ঠান গত শুক্রবার রাতে উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম।
তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহম্মদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারিনুর রশিদ, জামালপুরের জেলা প্রশাসক সাহাবুদ্দিন খান, শিশু ও নারী উন্নয়ন প্রকল্পের পরিচালক সোহেল রানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল হান্নান ও উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান।অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাংলাদেশ বেতারের উপস্থাপক পীরজাদা শহীদুল হারুন।