মাদারগঞ্জে সাতটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ মঙ্গলবার ভোট গ্রহণ করা হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাদারগঞ্জ থানার পুলিশ ৬৫ কেন্দ্রের মধ্যে ৪৫টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. শওকত আলী প্রথম আলোকে বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য থাকবেন।