প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ট্রাক্টরচাপায় গতকাল বুধবার এক স্কুলছাত্র নিহত হয়েছে। নেত্রকোনা সদর উপজেলায় গত মঙ্গলবার ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ নিহত হয়েছেন।
নিহত স্কুলছাত্র সঞ্জয় মিয়া (৯) মাদারগঞ্জ উপজেলার গাবেরগ্রামের গামা দাসের ছেলে ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। নেত্রকোনায় নিহত হয়েছেন সদর উপজেলার মহিষাটি গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী বেদেনা আক্তার (৩৫)।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সঞ্জয় মিয়া গাবেরগ্রামের বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় দুর্ঘটনায় নিহত হয়। গত মঙ্গলবার রাতে বেদেনা ইজিবাইকে ময়মনসিংহ থেকে বাড়ি ফেরার সময় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নিহত হন।