মাদারগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার পুলিশ মোখলেছুর রহমান নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল আটটার দিকে ওই স্কুলছাত্রী বাড়ির কাছে রাস্তায় খেলতে যায়। একপর্যায়ে প্রতিবেশী মোখলেছুর (১৪) তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের এ ঘটনা জানায়। পরিবারের পক্ষ থেকে ওই দিনই মাদারগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়। এ ছাড়া মেয়েশিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, মেয়েশিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ধর্ষণের সত্যতা মিলেছে। মোখলেছকে কারাগারে পাঠানো হয়েছে।