মাদারগঞ্জের সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত রোববার রাতে মামলা হয়েছে। ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী অশোভন আচরণের অভিযোগ এনে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করে। জানা গেছে, মামলা হওয়ার পর থেকে প্রধান শিক্ষক আত্মগোপনে। পুলিশ রোববার রাতে উপজেলার ছোট ভাংবাড়ী গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালায়। কিন্তু তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার প্রথম আলোকে জানান, মেয়েটির অভিযোগ তদন্ত করা হচ্ছে ও প্রধান শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।