মাদারগঞ্জের সেই বিদ্যালয়টি পেল পাঁচজন খণ্ডকালীন শিক্ষক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক-সংকট নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি রওশন আরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে খণ্ডকালীন পাঁচজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।বিদ্যালয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টিতে ইংরেজি, গণিতসহ সাতটি বিষয়ের শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ নিয়ে ১৩ ডিসেম্বর প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়।পরে মাদারগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসাপ্রধানদের পরামর্শে তিনজন গণিতের এবং দুজন ইংরেজি বিষয়ের খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন বালিজুড়ি এফএম উচ্চবিদ্যালয়ের তিনজন শিক্ষক এবং বালিজুড়ি সিনিয়র মাদ্রাসা ও নুরুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয়ের দুজন শিক্ষক। মাসিক সম্মানী ভাতা প্রদানের শর্তে তাঁদের নিয়োগ দেওয়া হয়। এ ব্যয়ভার বহন করবে উপজেলা পরিষদ।