প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মাদারটেকে গতকাল শুক্রবার একটি চিপসের কারখানায় আগুন লেগে বেশ কিছু মালামাল ও সরঞ্জাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে মুগদার মাদারটেক এলাকায় ওই কারখানায় আগুন লাগে। আগুন কারখানাটির পাশে থাকা একটি পোশাক কারখানার গুদামেও সামান্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। খিলগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চিপস কারখানার বৈদ্যুতিক চুলা অতিরিক্ত উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। l নিজস্ব প্রতিবেদক|