মাদারটেকে পোশাক কারখানায় আগুন নিভেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারখানার ষষ্ঠ তলায় কাপড়ের গুদামে আগুন লাগে। পরে তা ওপরের তলায় ছড়িয়ে পড়ে। ছবি: গোলাম মর্তুজা
কারখানার ষষ্ঠ তলায় কাপড়ের গুদামে আগুন লাগে। পরে তা ওপরের তলায় ছড়িয়ে পড়ে। ছবি: গোলাম মর্তুজা

রাজধানীর মাদারটেকের নন্দীপাড়ায় সিসিলি গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোরবার দুপুর সাড়ে ১২টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট বেলা তিনটি ২০ মিনিটে আগুন নেভায়। ধোঁয়ায় দুজন অসুস্থ হলেও কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, আটতলা (ভূগর্ভস্থ এক তলা) ভবনবিশিষ্ট ওই কারখানার ষষ্ঠ তলায় কাপড়ের গুদামে আগুন লাগে। চতুর্থ ও পঞ্চম তলা খালি ছিল। ষষ্ঠ ও সপ্তম তলা নির্মাণাধীন। এখানেই কাপড় রাখা হচ্ছিল। তবে কী থেকে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপর তাদের সঙ্গে আরও তিনটি ইউনিট যোগ দেয়। তবে এখনো ক্ষয়ক্ষতির হিসাব করা হয়নি।