মাদারটেকে ফুফাতো ভাইয়ের হাতে কিশোর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও থানার মাদারটেকে গতকাল বুধবার রাতে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহমেদ আলী (১৪) নামে এক কিশোর খুন হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আহমেদ আলী মা-বাবার সঙ্গে খিলগাঁও থানার ১৭, মাদারটেকের বাসায় থাকত। বুধবার রাত সাড়ে নয়টার দিকে সে মাদারটেকে বাসার কাছে একটি চায়ের দোকানে বসে ছিল। এ সময় ফুফাতো ভাই পিপলু ও বাবু ছুরি নিয়ে তার ওপর আক্রমণ করে। একপর্যায়ে তারা আহমেদের গলায় ছুরিকাঘাত করলে সে লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার: গতকাল রাতে পুলিশ পল্লবীর দুয়ারিপাড়া এলাকার একটি বাসা থেকে আড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচানো অবস্থায় শিশু আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।পল্লবী থানা সূত্র জানায়, শিশু আল আমিন মা-বাবার সঙ্গে ওই বাসায় থাকত। গতকাল সন্ধ্যার পর মা-বাবা বাসার বাইরে ছিলেন। রাতে তাঁরা বাসায় ফিরে দেখেন আড়ার সঙ্গে কাপড় প্যাঁচানো অবস্থায় শিশুটি ঝুলছে। পরে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।