মাদারিপুরে হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ

মাদারিপুরের কালকিনী উপজেলার চাঞ্চল্যকর হাফিজুর রহমান হত্যা মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার মাদারিপুর জেলা ও দায়রা জজ বিমলচন্দ্র শিকদার এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নজরুল চৌকিদার (২৫), দিদার চৌকিদার (৩০) ও আবদুল মান্নান (২৮)। এর মধ্যে নজরুল জামিন পাওয়ার পর পলাতক রয়েছেন। অপর দুইজন আজ আদালতে উপস্থিত ছিলেন।
মাদারিপুর জজ কোর্টের সরকারি কৌঁসুলি সুজিত কুমার চ্যাটার্জি প্রথম আলো ডটকমকে বলেন, এই মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৯ অক্টোবর কালকিনী উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের হাফিজুর রহমানকে রাতের বেলা কথা বলার অজুহাতে দণ্ডপ্রাপ্ত আসামিরা বাড়ি থেকে ডেকে নিয়ে যান। নৃশংসভাবে হত্যার পর তাঁর লাশ আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনার দুই দিন পর গৌরনদী থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
ওই ঘটনায় ১২ অক্টোবর নিহতের পিতা হাজি জয়নাল আবেদিন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে কালকিনী থানায় একটি হত্যা হামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০৭ সালের ১৯ ফেব্রুয়ারি ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
মাদারীপুরে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনী উপজেলার চাঞ্চল্যকর হাফিজুর রহমানকে হত্যার দায়ে তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার মাদারীপুর জেলা ও দায়রা জজ বিমলচন্দ্র শিকদার এ মামলার রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নজরুল চৌকিদার (২৫), দিদার চৌকিদার (৩০) ও আবদুল মান্নান (২৮)। এর মধ্যে নজরুল জামিন পাওয়ার পর পলাতক রয়েছেন। অপর দুজন আজ আদালতে উপস্থিত ছিলেন।
মাদারীপুর জজ কোর্টের সরকারি কৌঁসুলি সুজিত কুমার চ্যাটার্জি প্রথম আলো ডটকমকে বলেন, এই মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৯ অক্টোবর কালকিনীর পশ্চিম শিকারমঙ্গল গ্রামের হাফিজুর রহমানকে রাতের বেলা কথা বলার অজুহাতে দণ্ডপ্রাপ্ত আসামিরা বাড়ি থেকে ডেকে নিয়ে যান। নৃশংসভাবে হত্যার পর তাঁর লাশ আড়িয়াল খাঁ নদে ফেলে দেওয়া হয়। ঘটনার দুই দিন পর গৌরনদী থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
ওই ঘটনায় ১২ অক্টোবর নিহতের বাবা হাজি জয়নাল আবেদিন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে কালকিনী থানায় একটি হত্যা হামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০৭ সালের ১৯ ফেব্রুয়ারি ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।