মাদারীপুর ও বাউফলে সংঘর্ষে ১৫ জন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর সদর উপজেলার হাউসদী বাজারে নববর্ষের শুভেচ্ছা জানানোর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।এদিকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া এলাকায় গতকাল সকালে বিএনরি দুই পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের সেবা সংগঠনের পক্ষ থেকে আসাদুজ্জামানের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানোর পোস্টার ও ব্যানার টানানো নিয়ে হাউসদী এলাকাবাসী দুই পক্ষ হয়ে বিবাদে জড়িয়ে পড়ে। এ নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত আরিফ ও জসিমকে মাদারীপুর সদর হাপসাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ খান জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।