মাদারীপুরে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
মাদারীপুরে এক কিশোরীকে ধর্ষণ, অপহরণ ও ধর্মান্তরের অভিযোগে করা মামলায় একজনের যাবজ্জীবন ও পাঁচজনের ১৫ বছর করে কারাদণ্ড হয়েছে। জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম আজ মঙ্গলবার সকালে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেলার রাজৈর উপজেলার স্বরমঙ্গল গ্রামের রফিকুল ইসলাম (২২), মোহন মিয়া (২৭), নুরু কাজী (৫০), জলিল হাওলাদার (৪০), রুনা বেগম (১৯) ও মাসুদ কাজী (২১)।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, ২০০৯ সালের ২৭ ডিসেম্বর রাজৈর উপজেলায় ১৬ বছর বয়সী কিশোরীকে বাড়ি থেকে অপহরণ করেন দণ্ডপ্রাপ্ত ওই পাঁচ আসামি। পরে তাকে ধর্ষণ ও ধর্মান্তর করা হয়। এ ঘটনার দুই দিন পর রাজৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরীর বাবা মামলা করেন। মামলার পর ২০১০ সালের ১১ জানুয়ারি মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। পুলিশ তদন্ত শেষে এই পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।