মাদারীপুরে তিন শিশুকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের সদর উপজেলার কাজীরটেক ফেরিঘাট এলাকা থেকে গতকাল শুক্রবার তিন শিশুকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।ওই শিশুরা হলো: মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকার মনির খন্দকারের মেয়ে মনিকা (১০), সিদ্দিক বেপারীর মেয়ে রাবেয়া (৮) ও জামাল উকিলের মেয়ে সাদিয়া (৭)।স্থানীয় ব্যক্তি ও র্যাব সূত্রে জানা যায়, ফেরিঘাট এলাকায় বাঁশি বাজিয়ে ও বিভিন্ন জিনিসের লোভ দেখিয়ে শিশু তিনটিকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে লুৎফর হাওলাদার নামের এক ব্যক্তি। এ সময় শিশুরা চিৎকার দিলে স্থানীয় জনতা ও সাদা পোশাকের র্যাবের সদস্যরা লুৎফরকে ধরে ফেলেন। পরে র্যাবের সদস্যরা তাঁকে আটক করে র্যাব ক্যাম্পে নিয়ে যান।