মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কবিরাজপুর ইউনিয়নের মুজাইরকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গত বুধবার রাতে আজিজুল শেখ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ওই দিন সকালে এই সংঘর্ষে আজিজুলসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।আহতদের মধ্যে বেলি চাকলাদার (৪০), সোনা মিয়া (৪৫), জলিল শেখ (৫০), শাহীনূরসহ (২৮) ছয়জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল শেখ মারা যান।পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় প্রভাবশালী জিন্নাহ মুন্সী ও জলিল শেখ পক্ষের মধ্যে সংঘর্ষের ওই ঘটনা ঘটে।