মাদারীপুরে দুর্ঘটনায় বিআইডব্লিউটিএর কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর এলাকায় শনিবার বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জের সহকারী পরিচালক ওবায়দুর রহমান (৪০) নিহত হয়েছেন। দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে খুলনা থেকে ঢাকাগামী একটি বাস দুপুরে মাদবরচর এলাকায় নিয়ন্ত্রণ হারালে একটি টেম্পোর সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোর যাত্রী ওবায়দুর রহমান নিহত হন।