মাদারীপুরে পরিবহন ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের সড়ক-মহাসড়কে অবৈধ নছিমন, করিমন ও ভটভটি চলাচলের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আগামী শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে৷ এর আগে গতকাল রোববার সকাল থেকে ধর্মঘট শুরু হয়৷ স্থগিত ঘোষণার পর দুপুর সাড়ে ১২টা থেকে সড়কে যান চলাচল শুরু হয়।
মাদারীপুর জেলা বাস-মিনিবাস-ট্রাক মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন গত শনিবার ওই ধর্মঘটের ডাক দেয়৷ এতে গতকাল সকাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ থাকে৷