মাদারীপুরে পাঁচ বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর সদর উপজেলার দুটি গ্রামের পাঁচটি বাড়িতে গত শনিবার গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, দুর্বৃত্তরা শনিবার গভীর রাতে মস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামের তৈয়বালী খানের বাড়িতে আগুন দেয়। এতে তাঁর বাড়ির দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা চারটি গবাদিপশু পুড়ে মারা যায়।একই রাতে পাশের বড় খালপাড় গ্রামের পিরু হাওলাদার, আজিবার সরদার ও মোস্তফা সরদারের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তবে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে টের পাওয়ায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। রাত চারটার দিকে স্থানীয় জনগণ গৈদী গ্রামের হাবিবুর রহমানের ছেলে জামিলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।