মাদারীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। রোববার বেলা দেড়টার দিকে সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মহিষেরচর এলাকার গোলাম মওলা মাতুব্বরের ছেলে ইমরান মাতুব্বর (২৭) ও কুলপদ্বী এলাকার আবদুর রশিদ খানের ছেলে ইমান খান (৩৫)।
মাদারীপুর সদর মডেল থানার এসআই প্রদীপ কুমার মণ্ডল বলেন, রাজৈরের টেকেরহাট থেকে বরিশালগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।