মাদারীপুরে ফেরির র্যা ম্পে চাপা পড়ে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে ফেরির র্যা ম্পে চাপা পড়ে এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, ‘বিকেলে হঠাৎ বাতাস শুরু হলে ফেরিঘাটের ২ নম্বর পন্টুনের কাবেরী ফেরিতে তাড়াতাড়ি করে যাত্রীবাহী বাস ও কয়েকটি ট্রাক উঠতে শুরু করে। একটি বাস দ্রুতগতিতে ফেরিতে ওঠার সময় ফেরির র্যা ম্পের দড়ি ছিঁড়ে র্যা ম্পটি ওই নারীর ওপর পড়ে যায়। এতে চাপা পড়ে ওই নারীর মৃত্যু হয়। আমরা পরে পুলিশকে খবর দিই।’
এই বিষয়ে ফেরি কাবেরীর মাস্টার আবদুল হালিম বলেন, যাত্রীবাহী ওই বাসটি র্যা ম্পের দড়ির ওপর চাপ দিলে দড়ি ছিঁড়ে ফেরির র্যা ম্পটি ওই নারীর ওপর পড়ে যায়। পরে কর্তৃপক্ষের অনুমতিতে ফেরিতে ওঠা ওই যাত্রীবাহী বাসটিকে জব্দ করা হয়।