মাদারীপুরে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈর উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আমগ্রাম সিরাজকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই গৃহবধূর নাম কল্পনা বাড়ৈ (৪০)। তিনি একই গ্রামের সমর বাড়ৈর স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শেষে কল্পনা বাড়ৈ বাইরে বের হন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন কল্পনাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মণ্ডল বলেন, বজ্রপাতের শিকার হয়ে গৃহবধূ কল্পনা বাড়ৈ ঘটনাস্থলেই মারা যান।