মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল খলিফা (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের হরিকুমারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া সোহেলের বাড়ি সদর উপজেলার ঘটেকচর এলাকায়। তাঁর বাবার নাম হায়দার খলিফা।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, হরিকুমারিয়া এলাকায় কুদ্দুস মোড়লের বাড়িতে সোহেল টাইলসের কাজ করতে আসেন। একপর্যায়ে তিনি টাইলস কাটার মেশিনের তার বৈদ্যুতিক ছকেটে দেন। এতে বিদ্যুতায়িত হয়ে পড়েন সোহেল। অন্য শ্রমিকেরা সোহলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. ইশতিয়াক আহম্মেদ বলেন, কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মারা যাওয়ার খবর পায় পুলিশ। পরে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।