মাদারীপুরে মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর জেলা প্রশাসকের সমেঞ্চলন কক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন, ২০০৫ বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে।মাদারীপুর মহিলা কল্যাণ সংস্থা ও এসিল্যাব-এর আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর-উর-রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন নোমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ছিদ্দিকুর রহমান ও সাবেক পৌর চেয়ারম্যান নূরুল আলম চৌধুরী।সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর মহিলা কল্যাণ সংস্থার চেয়ারপারসন খুরশিদা রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মহিলা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাহানা নাসরিন।