মাদারীপুরে যৌনপল্লিতে হামলার ঘটনায় দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে যৌনপল্লিতে গত ২৭ আগস্ট হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে মাদারীপুর সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া একই ঘটনায় গত সোমবার বিকেলে মুখ্য বিচারিক হাকিমের আদালতে আরও একটি মামলা দায়ের করেন যৌনপল্লির বাড়িওয়ালা পরিমল সরকার। এ নিয়ে যৌনপল্লির ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে মোট দুটি মামলা দায়ের করা হলো। দুটি মামলায় ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে চার কোটি ১০ লাখ টাকা।
আদালত জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগ তদন্ত করার আদেশ দিয়েছেন। মাদারীপুর সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বরু বেগমের লিখিত অভিযোগ তদন্তের জন্য এসআই সিরাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।