মাদারীপুরে শিশু খুন, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলায় পাপ্পু খলিফা নামের ১১ বছর বয়সী একটি শিশুকে হত্যা করা হয়েছে। অপহরণকারীদের ভাষ্যমতে, পাপ্পুর কাছে থাকা একটি ল্যাপটপের জন্য তাকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মস্তফাপুর উচ্চবিদ্যালয়ের পাশের একটি ডোবা থকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় হাসান ও তার ভগ্নিপতি শাকিল খলিফাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদারীপুরের সহকারী পুলিশ সুপার রাসেল শেখ জানান, মঙ্গলবার রাতে মস্তফাপুর এলাকার দুলাল খলিফার ছেলে পাপ্পু খলিফা মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে অপহূত হয়।