মাদারীপুরে শিশু ধর্ষণের শিকার গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর শহরে তিন কিশোর ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
ওই শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন রাত আটটার দিকে আমিরাবাদ এলাকার একটি বাড়ির ছাদে কৌশলে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে তিন বখাটে কিশোর। এরপর তারা শিশুটিকে সেখানে ফেলে পালিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১০টার দিকে ওই ছাদে শিশুটির সন্ধান পান তার পরিবারের লোকজন। এরপর তাঁরা শিশুটিকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই কিশোর ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে এক কিশোরীকে গ্রেপ্তার করে।