মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের উকিলবাড়ি এলাকায় আজ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতনামা নারী নিহত ও অন্তত ১৯ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে মাদারীপুর-মস্তফাপুর আঞ্চলিক সড়কের উকিলবাড়ি এলাকায় আমানত শাহ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়কের পাশে গাছের ওপর আছড়ে পড়ে। এতে প্রায় ২০ জন যাত্রী আহত হন।

হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতনামা এক নারী মারা যান বলে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান নিশ্চিত করেন।

গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।