মাদারীপুরে সাতটি বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় সাতটি বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার চিরাইপাড়া গ্রামের একটি বাড়ি থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা বোমাগুলো উদ্ধার করেন।র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর জাহিদ হাসান খান বলেন, চিরাইপাড়া গ্রামের লিটন আকনের বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় ওই বাড়ির রান্নাঘরের পেছনে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগে রাখা লাল ও কালো টেপ দিয়ে মোড়ানো সাতটি তাজা বোমা উদ্ধার করা হয়। বোমাগুলো মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।