মাদারীপুরে সেতু দেবে যাওয়ায় সরাসরি বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের একটি বেইলি সেতু দেবে গিয়ে যানবাহন পারাপারের অযোগ্য হয়ে পড়ায় গতকাল সোমবার দুপুর থেকে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।প্রত্যক্ষদর্শী এবং মাদারীপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় সেতুটির এক পাশ দেবে যায়। সে অবস্থায়ই যানবাহন চলাচল করতে থাকে। সকাল সাড়ে ১০ টার দিকে সেতুর ওই অংশ আরও দেবে গেলে এলাকাবাসী মাদারীপুর সদর থানা এবং সওজ কার্যালয়ে খবর দেয়। সেখান থেকে কর্মকর্তারা এসে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেন।