মাদারীপুরে সেতু ভেঙে যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ঘটকচর এলাকার বেইলি সেতুটি ভেঙে গত সোমবার দুপুর ১২টা থেকে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে যাত্রীরা ঘটকচর এলাকায় এসে হেঁটে সেতু পার হয়ে অপর প্রান্ত থেকে বাসে উঠছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার মধ্যে সেতুটি মেরামতের চেষ্টা আছে বলে দাবি করেছে মাদারীপুর সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকালে প্রায় ৪০ মেট্রিক টন সিমেন্টবোঝাই একটি লরি বেইলি সেতুটি পার হচ্ছিল। এ সময় সেতুর পূর্ব প্রান্তের একটি ট্রানজম (সংযোগকারী লোহার পাত) ভেঙে সেতুটি দেবে যায়। সকাল সাড়ে ১০টার দিকে সেতুর ওই অংশটি আরও দেবে গেলে সওজের লোকজন পুলিশ ও র্যা বকে সঙ্গে নিয়ে মহাসড়কে ওই সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।মাদারীপুর সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রেজ্জাক গতকাল বেলা একটার দিকে প্রথম আলোকে বলেন, ‘এই বেইলি সেতুর দুটি ট্রানজম ভেঙে গেছে। আমাদের স্টকইয়ার্ডসহ কোথাও এ ধরনের ট্রানজম না পাওয়ায় বিকল্প হিসেবে ওয়েল্ডিং (ঝালাই) করে সেতু মেরামতের চেষ্টা চলছে। আজ (মঙ্গলবার) সন্ধ্যার মধ্যেই এটিকে যানবাহন চলাচলের উপযোগী করা সম্ভব হবে।’চার দিন ধরে যোগাযোগ বন্ধআমাদের পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনা-কলমাকান্দা সড়কের পাবইয়ে দীর্ঘদিনের নড়বড়ে বেইলি সেতুটি গত বৃহস্পতিবার সকালে একটি মালবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। এতে নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা, দুর্গাপুর ও সুনামগঞ্জের মধ্যনগর (আংশিক) উপজেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ চার দিন ধরে বন্ধ রয়েছে। ফলে এ পথে চলাচলকারী হাজার হাজার যাত্রী দুর্ভোগ পোহাচ্ছে। সেতুটি কবে সংস্কার করা হবে, তা কর্তৃপক্ষও বলতে পারছে না।নেত্রকোনা সওজের সহকারী প্রকৌশলী আবুল কালাম জানান, যেভাবে সেতুটি ভেঙেছে, তাতে দ্রুত সংস্কার করা সম্ভব হবে না। তবে যানবাহন চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।