মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে গতকাল সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম নামের পুলিশের অবসরপ্রাপ্ত এক সদস্য নিহত হয়েছেন। একই দিন রাজৈরে সড়ক দুর্ঘটনায় কালা মোল্লা নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী-চরমুগরিয়া সড়কে গতকাল সকালে মাহিন্দ্র ও ইজিবাইকের সংঘর্ষে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রফিকুল ইসলাম নিহত হন। তাঁর বাড়ি সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পুরান রাজারহাট এলাকায়। স্থানীয় সূত্র জানায়, শিরখাড়া বাজার থেকে একটি ইজিবাইকে চড়ে রফিকুল ইসলাম (৭০) মাদারীপুরের উদ্দেশে রওনা দেন। পথে কালিরবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রর সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। তাঁকে সদর হাসপাতালে আনার
পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এদিকে মাদারীপুরের রাজৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভ্যানচালক কালা মোল্লা (৩২)। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার টেকেরহাট বন্দরের মিল্ক ভিটা সড়কে এ দুর্ঘটনা ঘটে। বেলা আড়াইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান
কালা মোল্লা। কালা মোল্লা রাজৈরের খালিয়া ইউনিয়নের পূর্ব স্বমঙ্গল গ্রামের মৃত আলাল মোল্লার ছেলে।
এলাকাবাসী জানান, মিল্ক ভিটা সড়কে অপেক্ষমাণ একটি ভ্যানগাড়িকে একটি ট্রাক চাপা দিলে ভ্যানচালক কালা মোল্লা আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।