মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় গতকাল শুক্রবার সকালে দুর্ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, যশোর থেকে একটি মাছবোঝাই ট্রাক মাদারীপুরের মস্তফাপুর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাধুর ব্রিজ এলাকায় এক পাটখড়ি ব্যবসায়ীকে চাপা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে রাজৈরের নয়াকান্দি গ্রামের সোহরাব মাতুব্বর (৩৫) নামের ওই ব্যবসায়ী দুর্ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া ট্রাকের মধ্যে আটকা পড়ে মারা যান রাজৈর পৌর এলাকার ব্যাপারীপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী রাসেল ব্যাপারী (৩০)।