মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার মেলকাইনীলখোলা এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা একটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এক ঘণ্টা ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল।

দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত আট যাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালার ভাষ্য, মাইক্রোবাসটি বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মায়ের দোয়া পরিবহন নামের বাসটি মাদারীপুর-কালকিনি সড়কে চলাচল করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ব্যক্তিদের লাশ দুর্ঘটনাস্থলে ছিল।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: