মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ঘটকচর এলাকায় গতকাল সোমবার যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল থেকে খুলনাগামী হাসান পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী আকুবালী মাতুব্বর (৬০), মামুন মিয়া (৪০) ও পলাশ চক্রবর্তী (৩৫) নামের তিন ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। মাদারীপুর সদর থানার ওসি কায়ুম আলী সরদার জানান, সদর থানার পুলিশ লাশ তিনটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।