মাদারীপুরে হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি উপজেলায় হাফিজুর রহমান (২৫) নামের এক যুবককে অপহরণের পর খুন করার মামলায় গতকাল মঙ্গলবার মাদারীপুরের জেলা ও দায়রা জজ বিমল চন্দ্র সিকদার তিনজনকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন কালকিনির পশ্চিম শিকারমঙ্গল গ্রামের নজরুল চৌকিদার (৩০), দিদার চৌকিদার (২৮) ও মান্নান চৌকিদার (২৭)। তাঁদের মধ্যে নজরুল চৌকিদার পলাতক।
পশ্চিম শিকারমঙ্গল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাফিজুর রহমান একই গ্রামের আকতার খানের মেয়ে শারমিনের চেইন চুরির ঘটনায় আসামিদের বিরুদ্ধে সালিসে সাক্ষ্য দেন। এতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে ২০০৬ সালের ৯ অক্টোবর রাতে বাড়ি থেকে হাফিজুরকে ডেকে নিয়ে নৃশংসভাবে খুন করে নদীতে ফেলে দেন।