মাদারীপুরে ১৪ দফা দাবিতে প্রতিবন্ধীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি চাকরিতে বধির প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তকরণসহ ১৪ দফা দাবিতে মাদারীপুরে মানববন্ধন করেছে বাক ও শ্রবণপ্রতিবন্ধী কল্যাণ সংস্থা। গতকাল শুক্রবার সকালে শহরের ‘লেকপাড়ে’ ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার প্রায় অর্ধশত মূক, বধির ও শ্রবণপ্রতিবন্ধী অংশ নেয়।
এ সময় সংগঠনের নেতারা লিখিতভাবে প্রতিবন্ধীদের কাজে ঘুষ বর্জন, সরকারি ভাতা ৬০০ টাকার পরিবর্তে ৫ হাজার টাকা করা, জেলায় একটি করে বাকপ্রতিবন্ধী স্কুল নির্মাণ, প্রতিবন্ধী নারী ও শিশু নির্যাতন বন্ধসহ ১৪ দফা দাবি তুলে ধরেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বাক ও শ্রবণপ্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক লিটন হাওলাদার, সাবেক সহসভাপতি মজিবুর রহমান, সংগঠনের সদস্য অমিত হাসান প্রমুখ।