মাদারীপুরের যৌনপল্লিতে হামলা ও উচ্ছেদ অভিযানের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের যৌনপল্লিতে হামলা ও উচ্ছেদের ঘটনায় নিন্দা জানিয়ে এর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দুটি মানবাধিকার সংগঠন। উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও হামলার মাধ্যমে যৌনকর্মীদের উচ্ছেদ করে আদালত অবমাননা করা হয়েছে বলে উল্লেখ করেছে সংগঠন দুটি।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।