মাদ্রাসা অধ্যক্ষের রিমান্ড মঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানী-গঞ্জের মাদ্রাসাছাত্র মো. হীরা (১১) হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা জেলার জ্যেষ্ঠ ম্যাজিস্ট্রেট নাজমুল হক ওই রিমান্ড মঞ্জুর করেন।
আবুল কালাম আজাদ দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইস্পাহানী নদীধারা এলাকার জামেয়া ইসলামিয়া আরাবিয়া দারুল আকরাম মাদ্রাসার অধ্যক্ষ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৪ নভেম্বর সকালে জামেয়া ইসলামিয়া আরাবিয়া দারুল আকরাম মাদ্রাসার ছাত্র হীরার মৃতদেহ অধ্যক্ষের ব্যক্তিগত শৌচাগারে পাওয়া যায়। এ ঘটনায় হীরার খালা কোহিনূর বেগম আবুল কালাম আজাদসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন।