মাদ্রাসা বোর্ডে দ্বিতীয় ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা।ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা সূত্রে জানা গেছে, এই মাদ্রাসা থেকে ৪২১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৪১৯ জন পাস করেছে। এদের মধ্যে ২২০ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৯.৫২।মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী জানান, গত বছরও সারা দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় মাদ্রাসাটি দ্বিতীয় স্থানে ছিল। এই ফলাফলে তাঁরা খুশি।