মাদ্রাসা বোর্ডে দ্বিতীয় ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিম পরীক্ষায় ৯৫টি জিপিএ-৫ পেয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে ১৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৫ জন জিপিএ-৫ পেয়েছেন। শতভাগ পাস করায় মাদ্রাসা চত্বরে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন। ইসলামি চিন্তাবিদ মরহুম কায়েদ সাহেব হুজুর প্রতিষ্ঠিত এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান (নেছারাবাদী) বলেন, ‘প্রতিদিন ক্লাসের বাইরেও শিক্ষকেরা অতিরিক্ত ক্লাস নেওয়ায় আমাদের ছাত্ররা প্রতিবছরের মতো এবারও সাফল্য বয়ে এনেছে। আমাদের ছাত্ররা প্রতিবছর দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে থাকে।’এদিকে এইচএসসি পরীক্ষায় ২১টি জিপিএ-৫ পেয়ে জেলার সেরা হয়েছে ঝালকাঠি সরকারি মহিলা কলেজ। এই কলেজ থেকে ৪৩১ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে ২৯০ জন কৃতকার্য হন। এ কলেজের অধ্যক্ষ বিমল চক্রবর্তী বলেন, এই অবদানের পেছনে শিক্ষক এবং অভিভাবকেরা নিরলসভাবে কাজ করেছেন।