সিলেটের জৈন্তাপুর উপজেলায় এক মাদ্রাসা সুপার এবং এক ভুয়া দাখিল পরীক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার উপজেলার দারুস সুন্নাহ মাদ্রাসা কেন্দ্র থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল শুক্রবার পশ্চিম জাফলং আদর্শ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী মো. আবুল হোসাইনের জায়গায় পরীক্ষা দিতে যাওয়ায় মো. মানিক মিয়া (২২) নামের এক ভুয়া পরীক্ষার্থীকে এক বছর এবং তাঁকে সহায়তা করার দায়ে ওই মাদ্রাসার সুপার মো. জালাল উদ্দিনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।পরীক্ষাকেন্দ্র সূত্র জানায়, গতকাল কেন্দ্র পরিদর্শনে যান জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ রাশেদুল ইসলাম। এ সময় একটি অভিযোগের ভিত্তিতে তিনি মানিককে জিজ্ঞাসাবাদ করলে তিনি অন্যজনের হয়ে পরীক্ষা দিতে আসার কথা স্বীকার করেন। ওই সময় মানিক জানান, পশ্চিম জাফলং আদর্শ মাদ্রাসার সুপার তাঁকে পরীক্ষা দিতে নিয়ে এসেছেন। এরপর দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে জৈন্তাপুরের ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের কারাদণ্ড দেন।জৈন্তাপুরের ইউএনও জানান, মাদ্রাসা সুপার ওই ছাত্রকে অন্যজনের হয়ে পরীক্ষা দিতে নিয়ে এসেছিলেন।