মাদ্রাসা সুপারের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে ফুলবাড়ী সুজানের কুটি রুহুল আমিন দাখিল মাদ্রাসার সুপারের অপসারণ দাবি করেছে শিক্ষার্থীরা। তারা এ দাবিতে গতকাল রোববার মিছিল করে। এক হামলায় এক সহকারী শিক্ষক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁর অপসারণ দাবি করা হয়েছে। মাদ্রাসা সূত্র জানায়, শনিবার সকালে প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ও শিক্ষক শারীরিক কসরতের জন্য মাঠে আসেন। এ সময় সুপার মিজানুর রহমান শিক্ষার্থীদের লাইন সোজা না হওয়ায় কসরত পরিচালনার দায়িত্ব পাওয়া সহকারী শিক্ষক মাহমুদুল হাসানকে ভর্ৎসনা করেন। এতে ক্ষিপ্ত হয়ে হাসান সুপারকে গালি দেন। এতে অপর সহকারী শিক্ষক মো. আজম ও আবদুল কারি সুপারের পক্ষ নিয়ে মিজানুর রহমানের ওপর হামলা চালান।