মাদ্রাসা সুপারের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষ্মণকাঠি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আলাউদ্দিনের ওপর গত মঙ্গলবার হামলা হয়েছে।এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ওই দিনই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। গতকাল বুধবার থেকে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মণকাঠি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সামনের জমিতে একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত রেজুলেশনভুক্ত করাকে কেন্দ্র করে সুপারের সঙ্গে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মো. দাদন মিয়ার বিরোধ সৃষ্টি হয়। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে দাদন মিয়ার সহযোগীরা আলাউদ্দিনের ওপর হামলা করে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় আলাউদ্দিন গৌরনদী থানায় মামলা করেন।দাদন মিয়া বলেন, ‘সুপারের সঙ্গে আমাদের বাগিবতণ্ডা হয়েছে। সেই ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বিক্ষোভ প্রদর্শন ও ক্লাস বর্জনের নাটক করা হচ্ছে।’