মাদ্রাসাছাত্র ও বোর্ড কর্মচারীদের সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা শিক্ষা বোর্ডের গাড়ি ধাক্কা দিয়েছে একটি ভ্যানকে। সেই ভ্যানের পক্ষে ক্ষতিপূরণ আদায়ে এগিয়ে আসে ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্ররা। তর্কবিতর্ক থেকে শুরু হয় মারামারি, পাল্টাপাল্টি ধাওয়া। পুরো বকশীবাজার এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। গতকাল বুধবার ঘটে যাওয়া এ সংঘর্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।চকবাজার থানার পুলিশ জানায়, গতকাল আলিয়া মাদ্রাসার ছাত্র ও ঢাকা শিক্ষা বোর্ডের কর্মচারীদের মধ্যে বাগিবতণ্ডা রূপ নেয় হাতাহাতিতে। শিক্ষা বোর্ডের ভেতর থেকে কর্মচারীরা ইট ও লাঠি নিয়ে ছাত্রদের ধাওয়া দেন। ছাত্ররাও ইটপাটকেল নিয়ে পাল্টা জবাব দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চার মাদ্রাসার ছাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে।