মাদ্রাসাছাত্র নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট সদর থানার মহেন্দ্রনগর ইউনিয়নের ঢাকনাই গ্রামের এছারুল হকের ছেলে ও মাদ্রাসাছাত্র সাখিরুল ইসলাম (১৬) পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় এলাকায় মাইকিং করা হয়েছে। এ ছাড়া সদর থানায় গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রের বাবা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ওই জিডি সূত্রে জানা যায়, সাখিরুল রংপুরের গঙ্গাচড়া দাওয়াহ ওয়াল ইরশাদ হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। সাখিরুল গত শনিবার বাড়িতে এসে বলে, সে আর ওই মাদ্রাসায় পড়াশোনা করবে না। তাকে যেন স্থানীয় কোনো মাদ্রাসায় ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে তাকে স্থানীয় মাদ্রাসায় ভর্তির আশ্বাস দেওয়া হয়। সাখিরুল ওই দিন এশার নামাজ পড়ার জন্য স্থানীয় বাইতুল আকবর জামে মসজিদের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।