মাদ্রাসাছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ায় তার অভিভাবক থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিখোঁজ ছাত্র আনারুল ইসলাম পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ কালিকাবাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সে স্থানীয় দরগাপাড়া ফাজিল দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। কিন্তু গত শুক্রবার সকাল ১০টার দিকে কাউকে না বলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর দীর্ঘ সময়েও আর না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরে গতকাল সোমবার আনারুলের বড় ভাই আনোয়ার হোসেন থানায় জিডি করেন।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক আমিনুর ইসলাম জানান, ওই ছাত্রকে খোঁজার উদ্যোগ নেওয়া হচ্ছে।