মাদ্রাসাছাত্রকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া দারুল উলুম লুৎফর রহমান কওমি মাদ্রাসার ছাত্র আবু বক্কর ছিদ্দিককে (১৪) উদ্ধারের দাবিতে এলাকাবাসী গতকাল রোববার সকালে তালোড়া বাজারে মানববন্ধন করেছেন।আবু বক্করের গ্রাম গাড়িবেলঘড়িয়াসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তালোড়া বাজারে মানববন্ধন করে তার সন্ধানের দাবি জানান। নিখোঁজ আবু বক্কর ছিদ্দিকের মা মোর্শেদা বেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গত শনিবার রাতে মাদ্রাসার অধ্যক্ষ ওমর ফারুক এবং শিক্ষক শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে।আবু বক্কর উপজেলার তালোড়া গাড়িবেলঘড়িয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের একমাত্র ছেলে। মোর্শেদা বেওয়া ঢাকায় গৃহ পরিচারিকার কাজ করতেন। আবু বক্কর ওই মাদ্রাসার আবাসিক ছাত্র। গত ২৬ মে সে নিখোঁজ হয়।আবু বক্করের মা গত ২৭ আগস্ট মাদ্রাসায় গিয়ে শিহাবের ট্রাঙ্কের রক্তমাখা কাপড় নিয়ে কান্নাকাটি করে তাঁর ছেলের সন্ধান চান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিহাবের ট্রাঙ্ক ও কাপড় জব্দ করে।দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম জানান, শিহাবের মায়ের অভিযোগ মামলা হিসেবে নিয়ে দুজন শিক্ষককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।